কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের হাটের জাতীয় সম্মেলনে নতুন কমিটি

চাঁদের হাটের জাতীয় সম্মেলনে নতুন কমিটি গঠন।
চাঁদের হাটের জাতীয় সম্মেলনে নতুন কমিটি গঠন।

জাতীয় শিশু-কিশোর ও যুবকল্যাণ সংগঠন চাঁদের হাটের ষষ্ঠ জাতীয় সম্মেলনে কবি ও কথাশিল্পী মুজতবা আহমেদ মুরশেদ সভাপতি ও দৈনিক আনন্দবাজার সম্পাদক মুফদি আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়েছে।

সংগঠনের জাতীয় প্রেসিডিয়াম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে দিনব্যাপী আয়োজিত সম্মেলনে সারা দেশের সংগঠনের শাখাগুলো থেকে ৩ শতাধিক সদস্য ও কাউন্সিলর অংশ নেয়। কাউন্সিল শেষে রাতে কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মুফদি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় প্রেসিডিয়াম চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া পিন্টু, উপদেষ্টা সাইফুল আলম, আল তারেক, দিদারুল আলম, এস এম ফরিদউদ্দিন, জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক জামিউর রহমান লেমন, সহসভাপতি মুজতবা আহমেদ মুরশেদ, নজরুল ইসলাম চুন্নু প্রমুখ।

সম্মেলনে কাউন্সিল দ্বারা নবনির্বাচিত কার্যকরী কমিটিতে যারা রয়েছেন সহসভাপতি শায়লা রহমান লিপি, অ্যাড. মাসুদ হুসায়েন, সাজ্জাদ আলম তপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক কমরউদ্দীন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মামুন গাজী, অর্থ সম্পাদক খন্দকার রিয়াজ হোসেন, সহঅর্থ সম্পাদক সামীউল আবেদ সুমন, প্রচার ও যোগাযোগ সম্পাদক বাদশাহ গাজী, সহপ্রচার ও যোগাযোগ সম্পাদক সালেহ আহমেদ বাবু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মলয় দস্তিদার, সহশিক্ষা ও সংস্কৃতি সম্পাদক পাপিয়া কর, শিল্প কর্ম সম্পাদক সজল ভদ্র, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাদিকুল্লাহ খান, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক শারমিন আক্তার ইমা, ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক আনিসুল মাওলা রতন, সহক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক হাসানুর রহমান কনক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক এ এইচ এম বজলুর রহমান, সহবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাপলা মৃধা, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক এমদাদুল হক পলাশ, সহপরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক আরাফাত মৃধা, দপ্তর ও পাঠাগার সম্পাদক খন্দকার মাজহারুল ইসলাম রাসু, সহদপ্তর ও পাঠাগার সম্পাদক মো. মনিরুজ্জামান, সদস্য আবুল কালাম আজাদ খান, গোলাম কিবরিয়া মুরাদ, আবু মোহাম্মদ মোকাম্মেল ছোটন, মো. আনোয়ারুল করিম, সালাউদ্দিন বাবলু, কামাল হোসেন মিন্টু। প্রেসিডিয়াম সদস্য ফরিদ আহমেদ, মাহমুদা আকতার মিনা, জামিউর রহমান লেমন, শামীম পারভেজ, ইয়াহিয়া সোহেল, আমিরুল ইসলাম, ফৌজিয়া বেগম মায়া। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ জাকারিয়া পিন্টু, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, ইমদাদুল হক মিলন, আব্দুর রহমান, মাহমুদ দিদার, খন্দকার আলমগীর, আল তারেক, দিদারুল আলম, এস এম ফরিদউদ্দিন, সৈয়দ মাহফুজ উন নবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১০

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১১

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১২

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৩

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৪

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৫

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৬

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৭

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৮

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৯

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X