কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পল্লবী এলাকা বর্জ্যমুক্ত ও মোল্লাহ্ বস্তি বাল্যবিয়ে মুক্ত ঘোষণা  

রাজধানীর পল্লবী এলাকা বর্জ্যমুক্ত ও মোল্লাহ্ বস্তি বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। ছবি : কালবেলা 
রাজধানীর পল্লবী এলাকা বর্জ্যমুক্ত ও মোল্লাহ্ বস্তি বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। ছবি : কালবেলা 

বর্ধিত পল্লবী এলাকা বর্জ্যমুক্ত ও মোল্লাহ্ বস্তি বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতি, মোল্লাহ্ বস্তি উন্নয়ন কমিটির উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আজ রোববার সকালে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ০৬ নং ওয়ার্ড, মিরপুর এলাকায় বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতির অফিস সংলগ্ন এলাকায় প্রধান অতিথির হিসেবে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্যবিয়ের কারণে আমাদের শিশুরা তাদের সুন্দর শৈশব ও কৈশোর হারাচ্ছে, তারা ঠিকভাবে বেড়ে উঠতে পারে না। বাল্যবিয়ে বন্ধ করতে হলে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই আজ থেকে আমি আমার এলাকার মোল্লাহ্ বস্তি বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করলাম এবং সেই সাথে বর্ধিত পল্লবীকে বর্জ্যমুক্ত ঘোষণা করছি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, বলেন শহর এলাকায় বর্জ্য একটি প্রধান সমস্যা। এই সমস্যা নিরসনে আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমি ধন্যবাদ দিতে চাই ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে তারাও আমাদের এই সমস্যা নিরসনে আমাদের সাথে থেকে কাজ করে যাচ্ছে। আজকে আমি অত্যন্ত খুশি যে আমার এলাকার দুটি এলাকা বর্ধিত পল্লবী বর্জ্যমুক্ত ও মোল্লাহ্ বস্তি বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করতে পেরে।

বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতির সভাপতি সানাউল হক মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে চন্দন জেড গমেজ, সিনিয়র ডিরেক্টর অপারেশন্স, যোয়ান্না ডি রোজারিও, মো. মফিজুর রহমান ভুইঁয়া, উপপ্রধান বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত), ঢাকা উত্তর সিটি করপোরেশন, মোল্লাহ্ বস্তি প্রতিবেশী উন্নয়ন কমিটি, বর্ধিত বাড়ি মালিক কল্যাণ সমিতির সন্মানিত সদস্য এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের কর্মকতারা। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বসবাসরত জনগণ, সুবিধাবঞ্চিত শিশু, নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X