কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দ্বিতীয় দিনের বাংলাদেশ আরবান ভিশন ২০৫০ : ফর্ম প্ল্যানিং টু প্র্যাকটিস শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দ্বিতীয় দিনের বাংলাদেশ আরবান ভিশন ২০৫০ : ফর্ম প্ল্যানিং টু প্র্যাকটিস শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

নগর সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নগর পরিকল্পনার মূল উপকরণ হলো বাস্তবায়ন। গ্রামের সঙ্গে শহরের মেলবন্ধন তৈরি, জলবায়ু পরিবর্তনের কারণে স্থায়ীভাবে এবং মৌসুমে যেসব অঞ্চল থেকে মানুষ শহরমুখী অর্থাৎ অভিবাসন হয়। নগর ব্যবস্থাপনার ত্রুটির কারণে সঠিক পরিকল্পনা ব্যাহত হয়। সরকারকে এ বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা।

তিন দিনব্যাপী নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলনে এবারের প্রতিপাদ্য হলো ‘টেকসই উন্নয়ন-জাতীয় এবং বৈশ্বিক লক্ষ্য অর্জনের জন্য স্থানিক পরিকল্পনা’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দ্বিতীয় দিনের বাংলাদেশ আরবান ভিশন-২০৫০ : ফর্ম প্ল্যানিং টু প্র্যাকটিস শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় জাতীয় এবং বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে পরিকল্পনার ভূমিকা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সম্মেলনে নগর, অঞ্চল এবং গ্রামীণ পরিকল্পনার মাধ্যমে জাতীয় (ডেল্টা প্ল‍্যান ২১০০, জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০৫০, প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১) এবং আন্তর্জাতিক (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০, প‍্যারিস জলবায়ু চুক্তি ২০৩০ এবং সেনডাই ফ্রেমওয়ার্ক) লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকৌশল নিয়ে বিভিন্ন কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। একটি প্ল্যানারি সেশন ও ছয়টি প্যারালেল সেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক এস এম মেহেদী আহসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ আরবান ফোরামের উপদেষ্টা মোস্তফা কাইয়ুম খান, এমএবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক অতিরিক্ত সচিব পরিমল কুমার দেব, বুয়েটের ইমেরিটাস অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মোহিত, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ প্রমুখ। এই সেশনে বিশেষ অতিথি ছিলেন গিজ বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট ক্লাস্টার কোঅর্ডিনেটর ড. ডানা পি লা ফনটেইন, সেশন চেয়ার ছিলেন বিআইপি’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের অধ্যাপক ড. আখতার মাহমুদ প্রমুখ।

প্যারালেল সেশন ৫ এ ‘ইন্টাগ্রেশন অব আরবান মাইগ্রেশন ইনটু সাসটেইনেবল প্ল্যানিং প্রধান অতিথি ছিলেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের কনভেনর নাহিম রাজ্জাক এমপি (টিবিসি), সেমিনারটি সঞ্চালনা করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X