কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভিসানীতিতে পুলিশের ওপর কোনো প্রভাব পড়বে কি না, জানালেন আইজিপি

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ছবি : সংগৃহীত
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ছবি : সংগৃহীত

ভিসানীতি নিয়ে পুলিশের ওপর কোনো ইমেজ সংকট তৈরি হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ৩৫ তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা : বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভিসানীতি পুলিশকে ইমেজ সংকটে ফেলবে কি না? এ ব্যাপারে জানতে চাইলে আইজিপি বলেন, ভিসানীতিতে পুলিশের ইমেজ সংকট হবে বলে মনে করি না।

জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের বিষয়ে পুলিশ তৎপর কি না? জানতে চাইলে আব্দুল্লাহ আল-মামুন বলেন, যে কেউ অবৈধ অস্ত্র প্রদর্শন করলে পুলিশ তৎপর হয়। যার কাছে অবৈধ অস্ত্র থাকে তা উদ্ধার করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় নির্বাচনে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে।

অস্ত্র উদ্ধারে বিশেষ কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, অস্ত্র উদ্ধারে যে পরিকল্পনা, অভিযান আমরা যথাসময়ে করব। কৌশলগত কারণে সেটা আমি বলছি না।

দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মারা গেছেন আহত ভুবন চন্দ্র শীল, পুলিশ জড়িয়েছে ডাকাতির ঘটনায় সাম্প্রতিক এসব ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, যখনই যে কোনো ঘটনা সংঘটিত হয়, তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে থাকি। এর কোনো ঘটনায় যদি আমাদের কোনো সদস্যও জড়িত থাকে তাহলেও আমরা ছাড় দেই না। আমরা তদন্ত করে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকি।

রাজনৈতিক লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি আছে কি না জানতে চাইলে আইজিপি বলেন, নির্বাচন আসছে। নির্বাচনের আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন করে থাকেন। নির্বাচন কমিশন নির্বাচনকালীন আমাদের ওপর যে দায়িত্ব দেবে, সেই সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X