কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৪ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের পূর্বে। ছবি : আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের পূর্বে। ছবি : আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের মধ্যে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল ৫-০ গোলে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সকে পরাজিত করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, প্রীতি ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি থেকে প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেমি ব্রুর ছাড়াও বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের এয়ার কমডোর ম্যাককরম্যাক উপস্থিত ছিলেন।

খেলায় দর্শক হিসেবে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল এবং ঢাকা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইন্দো-প্যাসিফিক এনডেভার-২০২৩ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X