কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

পিটার হাসের নিরাপত্তা শঙ্কা ইস্যুতে কী বললেন ম্যাথিউ মিলার

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে থাকা সম্পর্ককে মূল্যায়ন করে। আমরা আশা করি, বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস ও সেখানে কর্মরত আমাদের সকল কর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মিলার।

নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, বাংলাদেশি এক টিভি চ্যানেলে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু তার নিরাপত্তা উদ্বেগই নয়, দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন তিনি। তার এই উদ্বেগ হওয়া স্বাভাবিক। কারণ আমরা বর্তমান সরকারের অধীনে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের ওপর কয়েকটি হামলা দেখেছি। এখন প্রশ্ন হলো পিটার হাসের এই উদ্বেগ কতটুকু গুরুত্ব দিচ্ছেন?

জবাবে মিলার বলেন, অবশ্যই কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না। কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন অনুসারে, দূতাবাস ও সব কূটনৈতিক কর্মীদের রক্ষার দায়িত্ব আয়োজক দেশের। তাদের ওপর আক্রমণ প্রতিরোধে সমস্ত কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে আয়োজক দেশকে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে থাকা সম্পর্ককে মূল্যায়ন করে। আমরা আশা করি, বাংলাদেশ সরকার আমাদের সব কর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে গিয়ে কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি সেখানে নিজের ও দূতাবাসে কর্মরত কর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X