কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১২:৫৬ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বার্নিকাটের ওপর হামলায় ছাত্রলীগ নেতাসহ আসামি ৯

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার পাঁচ বছর পর ৯ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এতে ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে আসামি দেখানো হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

আসামিরা হলেন- মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেল, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ। এর মধ্যে ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে। অন্য আসামিরা জামিনে রয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ গতকাল শনিবার বলেন, ‘ডিবির সহকারী কমিশনার রাজন কুমার তদন্তের পর যেভাবে প্রতিবেদন দিয়েছেন, আমরা সেটাই সম্পূরক অভিযোগপত্র আকারে আদালতে জমা দিয়েছি।’

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় হামলার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় মামলা হলে ২০২১ সালের মার্চ মাসে নয়জনের বিরুদ্ধে আদালেতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তখন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন জানায়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত বছরের ২৮ ডিসেম্বর মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেয়। পুনঃতদন্তের দায়িত্ব পায় ডিবি। গত ১৯ সেপ্টেম্বর নয় জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেয় ডিবি। অভিযোগপত্রে বলা হয়, ওই ৯ আসামিদের অপরাধের সত্যতা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X