কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নভেম্বরের শেষে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি

সরকার, মালিক ও শ্রমিক পক্ষের সমন্বয়ে গঠিত নিম্নতম বোর্ডের ৩য় সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
সরকার, মালিক ও শ্রমিক পক্ষের সমন্বয়ে গঠিত নিম্নতম বোর্ডের ৩য় সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

দেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিকদের নিম্নতম মজুরি আগামী নভেম্বরের শেষের দিকে চূড়ান্ত হবে।

রোববার (১ অক্টোবর) সরকার, মালিক ও শ্রমিক পক্ষের সমন্বয়ে গঠিত নিম্নতম বোর্ডের ৩য় সভায় সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র জেলা জজ) লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ও বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়। এসময় সব পক্ষ তাদের প্রস্তাবের পক্ষে যুক্তির ও মতামত উপস্থাপন করে। তবে মালিক ও শ্রমিক পক্ষ নিম্নতম মজুরি বিষয়ে সিদ্ধান্ত পৌঁছাতে না পারায় সময় চেয়েছে। পরে সভায় তাদের প্রস্তাবনা বোর্ডের নিকট উপস্থাপন করবেন এবং নিম্নতম মজুরি বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন। যার ভিত্তিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি হার নির্ধারণ করা হবে। আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলে বোর্ডের সচিব রাইসা আফরোজ কালবেলাকে জানিয়েছেন।

তিনি জানান, সভায় বোর্ডের পক্ষ থেকে মালিক ও শ্রমিকপক্ষকে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বোর্ডের নিকট পেশ করা স্মারকলিপি ও দাবিদার সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে দেওয়া হয়। এ ছাড়া বোর্ড নিজস্ব উদ্যোগে বিভিন্ন এলাকায় মাঠ জরিপের প্রতিবেদন উভয়পক্ষকে দেওয়া হয়েছে। তারা এসব তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য সময় চেয়েছেন এবং পরবর্তী সময়ে তাদের প্রস্তাবনা উত্থাপন করবেন বলে জানিয়েছেন। আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে পরবর্তী সভা আহ্বান করা হবে। আশা করছি সেখানে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি কালবেলাকে বলেন, আজকের সভায় শ্রমিকদের বাড়ি ভাড়া, গ্রেডিংসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি-দাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মালিক পক্ষের প্রতিনিধি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটের ভিত্তিতে শিল্প উদ্যোক্তাদের সুবিধা ও অসুবিধা ও শ্রমিকদের মজুরের বিষয়ে মতামত তুলে ধরেন। তবে নিম্নতম মজুরি বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরে সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করছি। এরমধ্যে আমরা শ্রমিকদের পক্ষ থেকে নিম্নতম মজুরি বৃদ্ধির জন্য সব শ্রমিক সংগঠনের দাবি দাওয়ার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করবো। মা পরবর্তী সভায় বোর্ডের নিকট উপস্থাপন করব। আশা করছি নভেম্বরেই শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X