কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৭:৩০ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পৃষ্ঠপোষক হলেন দোলন

মো. আরিফুর রহমান দোলন। ছবি : সংগৃহীত
মো. আরিফুর রহমান দোলন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পৃষ্ঠপোষক হয়েছেন ঢাকা টাইমস সম্পাদক ও সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান দোলন।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন হচ্ছে দেশের বিভিন্ন অধিদপ্তর/পরিদপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরত প্রজাতন্ত্রের কর্মচারীদের সংগঠন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে রোববার (১ অক্টোবর) আরিফুর রহমান দোলনকে সংগঠনটির অন্যতম পৃষ্ঠপোষক করার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল আস্থা রেখে এবং মহান স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে ফেডারেশন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনার মেধা ও প্রজ্ঞা বিবেচনায় আপনাকে এ ফেডারেশনে ‘পৃষ্ঠপোষক’ হিসেবে মনোনীত করা হলো।

চিঠির জবাবে আরিফুর রহমান দোলন বলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সংগঠন হিসেবে সরকারি কর্মচারীদের চাওয়া-পাওয়ার বিষয়েই কেবল কাজ করে না; উপরন্তু মহান স্বাধীনতার মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে দেশ-জাতির স্বার্থে নিবেদিত হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের অন্যতম পৃষ্ঠপোষক হওয়ার প্রস্তাবে সম্মতিদান করে ঢাকা টাইমস সম্পাদক সরকারি কর্মচারীদের সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X