কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি বাংলাদেশ হিন্দু পরিষদের

‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে মানববন্ধন বাংলাদেশ হিন্দু পরিষদের। ছবি : কালবেলা
‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে মানববন্ধন বাংলাদেশ হিন্দু পরিষদের। ছবি : কালবেলা

ক্ষমতাসীন সরকারের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি অনুযায়ী অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানান বাংলাদেশ হিন্দু পরিষদের নেতারা।

সমাবেশে সভাপতি দীপংকর শিকদার দীপু বলেন, বাংলাদেশ নামক অসাম্প্রদায়িক রাষ্ট্রে একদল কুচক্রী মহলের ইন্ধনে যেভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন বেড়েছে তা যে কোনো অবস্থার জন্য হুমকিস্বরূপ। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যেন সংখ্যালঘু মনে করে নিজেদের ছোট না করেন। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, আমাদের ওপর যে রকম নির্যাতন নিপীড়ন হচ্ছে তা পাকিস্তানেও হয় কিনা সন্দেহ আছে। তাই বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।

সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের দাবি এবং নিপীড়নের চিত্র কেবল পত্রিকার পাতার মধ্যে সীমাবদ্ধ। বিচার ব্যবস্থার দুর্বলতার জন্য আজ স্বাধীন দেশে হিন্দুরা পরাধীন। হিন্দুরা অধিকারচ্যুত, অসহায় সম্বলহীন। তাই রাজপথে এতো আন্দোলন করা হলেও হিন্দুদের দাবিগুলো প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছায় না।

মুখপাত্র সুমন কুমার রায় বলেন, হিন্দুদের ওপর একের পর এক হামলা, নির্যাতন, দল বেঁধে সাম্প্রদায়িক আক্রমণ, ভাঙচুর-লুটপাট, মঠ মন্দির ভাঙচুরসহ মিথ্যা মামলায় গ্রেপ্তার, চাকরিচ্যুত প্রভৃতি নিত্য ঘটনা। শুধুমাত্র এ দেশের হিন্দু সংখ্যায় কম বলে এমন নির্যাতন সহ্য করতে হচ্ছে? এটা অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু পরিষদের সিনিয়র সহ-সভাপতি অনুপ কুমার দত্ত, গৌরাঙ্গ মণ্ডল, ধ্রুবপদ পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দুর্জয় দে সঞ্জয়, অ্যাডভোকেট বাসুদেব গুহ, পিসি হালদার, নমিতা বিশ্বাস, অ্যাডভোকেট সুবোধ, অ্যাডভোকেট দেবাশীষ পান্ডে প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X