কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

টিআইবির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন সুলতানা কামাল

মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। সৌজন্য ছবি
মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। সৌজন্য ছবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।

টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার (৩ অক্টোবর) প্রতিষ্ঠানটির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের ১১৭তম সভায় তাকে এই পদে নির্বাচন করা হয়।

সুলতানা কামাল বিদায়ী চেয়ারপারসন অধ্যাপক ড. পারভীন হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। টিআইবির উদ্যোগে পরিচালিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বোর্ড সর্বসম্মতিক্রমে বিদায়ী চেয়ারপারসন অধ্যাপক ড. পারভীন হাসানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

সুলতানা কামালের আগে বিভিন্ন মেয়াদে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। এ ছাড়া জাতিসংঘে আইন পরামর্শক হিসেবেও তিনি কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সুলতানা কামাল মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের ত্রিপুরায় ফিল্ড হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা।

ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের কোষাধ্যক্ষ হলেন- মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী।

সদস্যরা হলেন- সিনিয়র অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন, অধ্যাপক ড. ফখরুল আলম, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’র উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী ও সোসাইটি অব এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (শেড) প্রতিষ্ঠাতা-পরিচালক ফিলিপ গাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X