কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১০:৩৬ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইংরেজি দৈনিক পিপল'স লাইফ উদ্বোধনে স্পিকার, তথ্যমন্ত্রী   

'দি ডেইলি পিপল'স লাইফ' পত্রিকার উদ্বোধন করেন ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
'দি ডেইলি পিপল'স লাইফ' পত্রিকার উদ্বোধন করেন ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

‘দি ডেইলি পিপল'স লাইফ’ পত্রিকা মানুষের কথা বলবে, জনগণের নিত্যদিনের প্রতিচ্ছবি হয়ে উঠবে- প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি দৈনিকটির নামের প্রশংসা করে এ কথা বলেন। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ পত্রিকার উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।

দেশে ইংরেজি দৈনিক সংখ্যায় কম হলেও এর যথেষ্ট চাহিদা রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, বাংলাদেশ এখন এমন এক সময় পার করছে, যখন আমরা সারা বিশ্বের সাথে নিবিড়ভাবে যুক্ত। বিদেশি কূটনীতিকদের পাশাপাশি বহু দেশের নাগরিকরা এখানে রয়েছেন। তারা বাংলাদেশের মানুষ ও অগ্রগতি নিয়ে অনেক আগ্রহী।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে মুক্ত গণমাধ্যমের উদাহরণ। গণমাধ্যম যেহেতু রাষ্ট্র, সমাজ ও মানুষকে পথ দেখায়, তাই একে দায়িত্বশীল হতে হয়। ‘ডেইলি পিপল'স লাইফ’ পত্রিকা দায়িত্বশীল ভূমিকা পালন করবে আশা প্রকাশ করেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, সমালোচনা থাকবে কিন্তু দেশ, মানুষ ও সরকারের অর্জনের প্রশংসাও থাকতে হবে। তাহলেই আমরা দেশকে স্বপ্নের সোনার বাংলায় রূপ দিতে পারব।

পত্রিকার উদ্বোধন উপলক্ষে এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতেমা পত্রিকা সংশ্লিষ্ট ও অভ্যাগতদের নিয়ে কেক কাটেন।

নেক্সট পাবলিকেশনস লিমিটেডের কনসার্ন হিসেবে প্রকাশিত দি ডেইলি পিপলস লাইফ পত্রিকার প্রকাশক নাফিসা জুমাইনা মাহমুদ। পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, রাজনীতিবিদ শমসের মবিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, পিপল'স লাইফ পত্রিকার সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান হাসান রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X