কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে ইতালি : রাষ্ট্রদূত

বুধবার চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। ছবি : সংগৃহীত
বুধবার চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রায় দুই লাখ জনশক্তি ইতালিতে সুনামের সঙ্গে কাজ করে গতবছর প্রায় ১২০ কোটি ইউরো রেমিট্যান্স পাঠিয়েছেন। ইতালিতে আরও দক্ষ জনশক্তি প্রয়োজন। ভবিষ্যতে বৈধপথে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি আমদানি করবে ইতালি।

বুধবার (৪ অক্টোবর) চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। চেম্বার ভবনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এই মতবিনিময় অনুষ্ঠান হয়েছে। এতে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ সভাপতিত্ব করেছেন।

ইতালির রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইতালি। গত বছর ইতালি ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পার করেছে। বাংলাদেশের ৭ম রপ্তানি বাণিজ্য কেন্দ্র ইতালি। বাংলাদেশ থেকে ইতালিতে প্রচুর তৈরি পোশাক রপ্তানি হয়। ভবিষ্যৎ বাজার চাহিদানুযায়ী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে তৈরি পোশাক বৈচিত্র্যকরণর কোনো বিকল্প নেই।

তিনি জানান, ইতালি একটি পরিবেশবান্ধব দেশ। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জি-২০ সম্মেলনে বায়োফুয়েল ইনিশিয়েটিভে স্বাক্ষর করেছেন। ফলে বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে। এ ক্ষেত্রে ইতালি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে কারিগরি সহায়তা দিতে আগ্রহী।

এ সময় চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, ইতালিতে রপ্তানিকৃত বাংলাদেশি পণ্যের অধিকাংশই তৈরি পোশাক। তাই রপ্তানি বৈচিত্র্যকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ থেকে আম, কাঁঠালসহ বিভিন্ন মৌসুমী ফল, মিঠা পানির মাছ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক খেলনা ও বাই-সাইকেল ইত্যাদি আমদানি করতে ইতালির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X