কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:৩০ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতে বিএনপির শোক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে প্রবল ভূমিকম্পে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ২ হাজারের অধিক মানুষের প্রাণহানি, ৯ হাজারের বেশি মানুষ আহত ও ১ হাজারের অধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৮ অক্টোবর) এক শোক বিবৃতিতে তিনি বলেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে প্রবল ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যাওয়া মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত আফগানিস্তানবাসীর সঙ্গে সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। তাদের এই বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে। আমি মহান রাব্বুল আল আমিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত আফগানিস্তানবাসীকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন।

তিনি আরও বলেন, প্রলয়ঙ্করী ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকার সাহসী মানুষ এই ধ্বংসাবশেষ থেকে আবারও নতুন উদ্যমে জীবনপ্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানবাসীদের প্রতি এই দুঃসময়ে জানাচ্ছে গভীর সহানুভূতি।

মির্জা ফখরুল বলেন, আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য আমি বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসিড হামলায়ও দমে যাননি, প্লাস্টিক সার্জারির মুখ নিয়েই রুখে দিলেন পর্তুগালকে

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১০

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১১

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১২

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৩

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৫

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৬

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৭

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৮

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

২০
X