কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে সন্ত্রাসী হামলা চালাচ্ছে ইসরায়েল : জামায়াত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গত শনিবার ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আড়াই শতাধিক ফিলিস্তিনি নাগরিক নিহত ও কয়েক হাজার নাগরিক আহত হওয়ার নৃশংস এবং নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ রোববার এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর অবৈধ ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসী হামলার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। অবৈধ দখলদার দস্যু ইসরায়েলি বাহিনী ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের আবাসন ভূমি জবরদখল করে তাদের ওপর ব্যাপকভাবে জুলুম-নির্যাতন ও দখলদারিত্ব চালিয়ে আসছে। দীর্ঘ ৭৫ বছর ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনে বর্বর গণহত্যা ও সন্ত্রাস চালাচ্ছে। তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সরকারের উচিত ছিল আনুষ্ঠানিকভাবে এই নির্মম ঘটনার জোরালো প্রতিবাদ জানানো। কিন্তু বর্তমান সরকার সেভাবে প্রতিবাদ জানাতে ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের শান্তিকামী জনতার পক্ষ থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইসরায়েলিরা অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন-কানুন, রীতিনীতি ও মানবাধিকার লঙ্ঘন করে আসছে। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ এবং জাতিসংঘ দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামাতে বার বার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্ববাসীর কাছে এ কথা দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না।

তাই ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য ওআইসি, জাতিসংঘ, শান্তিকামী গণতান্ত্রিক বিশ্ব ও মুসলিম দেশগুলোর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় যারা নিহত হয়েছেন তাদের শাহাদাত কবুল করার এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি। সেই সাথে নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং ফিলিস্তিনি সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১০

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১১

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১২

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৩

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৪

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৫

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৬

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৭

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৯

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

২০
X