কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১০:৩৭ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে জনগণ আর্মির ওপর আস্থা রাখতে চায় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি

সংলাপের সময় রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের প্রস্তাব করেছিল জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংলাপে প্রায় প্রতিটি দলই আর্মির কথা বলেছেন। আমরাও লক্ষ্য করেছি সেনাবাহিনীর উপস্থিতিটা একান্তভাবে কাম্য। জনগণ আর্মির ওপর আস্থা রাখতে চায়। তারা যদি দায়িত্ব পালন করেন তাহলে একটা ইতিবাচক দিক থাকবে। কারণ, পেশি শক্তি বলে একটা শক্তি রয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) কমিশনের সাথে এক বৈঠকে তৃণমূল বিএনপির সেনা মোতায়েনের প্রস্তাবের জবাবে সিইসি এসব কথা বলেন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের সাথে বৈঠক করেন।

সিইসি বলেন, দুঃখজনক হলেও এটা আমাদের দেশের বাস্তবতা। আমাদের প্রচুর কালো টাকা আছে। পুরো পকেট ভর্তি কালো টাকা। পেশি শক্তিকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে জনগণের যে ভোটাধিকার সেটা অবশ্যই ব্যাহত হতে পারে। আমরা তাদের নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করব। আপনাদেরও সহসিকতার সাথে চেষ্টা করতে হবে।

সাংবিধানিকভাবে সরকার নির্বাচন কমিশনকে ভোটে সহায়তা করতে বাধ্য দাবি করে তিনি বলেন, সরকারের যে সহায়তা তার ওপর আমাদের ব্যাপকভাবে নির্ভর করতে হবে। আপনারা জানেন, সরকার ক্ষমতায় থাকবে। সেক্ষেত্রে অনেকেই দুশ্চিন্তায় থাকেন সরকার কী আসলে নিরপেক্ষ হবে কি না? সাংবিধানিকভাবে সরকার আমাদের সেই নিরপেক্ষ সহায়তা দিতে বাধ্য।

ভোটকে একটা গেম হিসেবে উল্লেখ করে তৃণমূল বিএনপির উদ্দেশে সিইসি বলেন, আপনি যদি ভালো না খেলেন তাহলে কিন্তু জেতার প্রত্যাশা করা কঠিন। যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন অবশ্যই এজেন্ট দিতে হবে। আমি কিন্তু ওখানে বসে আপনার ঘর পাহারা দিতে পারব না।

যদি কোনো একটি বিশেষ দলের কারণে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা না যায় সেক্ষেত্রে ইসি ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবে বলেও জানান সিইসি। তিনি বলেন, আন্তরিকতা ও সদিচ্ছা থাকলেও আমাদেরও শক্তি ও সামর্থ্যের সীমাবদ্ধতা অবশ্যই থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X