কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি: কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি: কালবেলা

দেশজুড়ে মারাত্মক লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সারা দেশে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ক্ষমতাসীনদের ভয়াবহ দুর্নীতির প্রতিবাদে ৮ জুন সারা দেশে জেলা পর্যায়ে সকাল ১১-১২টা পর্যন্ত বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

এর আগে গতকাল সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু জামিন পাওয়ার পরও তার মুক্তি না দিয়ে ফের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।

একই সঙ্গে বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চের গাড়িবহরে হামলা করে শীর্ষ নেতাদের আহত ও লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরফত আলী সপু, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ডা. মো. রফিকুল ইসলাম, মো. মুনির হোসেন, আসাদুল করিম শাহিন, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X