কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গোৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের শঙ্কা কল্যাণ ফ্রন্টের

আসন্ন দুর্গোৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের শঙ্কা প্রকাশ করেছে কল্যাণ ফ্রন্ট। ছবি : কালবেলা
আসন্ন দুর্গোৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের শঙ্কা প্রকাশ করেছে কল্যাণ ফ্রন্ট। ছবি : কালবেলা

আসন্ন দুর্গোৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নীল নকশা চলছে বলে অভিযোগ করে এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট। একইসঙ্গে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করতে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিও জানিয়েছে ফ্রন্ট।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, এমন একটা সময়ে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় দুর্গোৎসবে শামিল হতে যাচ্ছে, যখন ভোটাধিকার বঞ্চিত সব দেশবাসী ক্ষুব্ধ থাকার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র নিয়েও আতংকিত। এরই মধ্যেই গত কয়েকদিন আগে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিয়ে তৎপর এমন একটি সংগঠনের পক্ষ থেকেও এই আশঙ্কা জাতির সামনে তুলে ধরা হয়েছে।

সম্মেলনে আরও বলা হয়, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য হিন্দু সম্প্রদায়ের উৎসবসহ বিভিন্ন সংখ্যালঘুদের ধর্মীয় আবেগের দিনে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়। ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারের দাবিতে সংগ্রামরত ঐক্যবদ্ধ মানুষকে বিভক্ত করার জন্যই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নীল নকশা ও ষড়যন্ত্রের এই কার্ড ব্যবহার করা হয়। এবারের শারদীয় উৎসবে ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জনগণের প্রকৃত ভোটের মাধ্যমে নির্বাচিত জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকারই কেবল পারে সব ধর্মাবলম্বীদের সমানভাবে ধর্মপালনসহ নাগরিক অধিকার নিশ্চিত করতে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক বিশ্বের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানের জন্য দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন- কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, সহসভাপতি রমেশ দত্ত, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য, যুগ্ম মহাসচিব মৃণাল বৈষ্ণব, উত্তম সরকার ও সমীর সরকার, সদস্য অশোক তালুকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X