রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনী প্রধানের যশোর এরিয়া পরিদর্শন

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুরের করফাতে নবনির্মিত অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে মোনাজাত করেন। ছবি : সংগৃহীত
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুরের করফাতে নবনির্মিত অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে মোনাজাত করেন। ছবি : সংগৃহীত

৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (১৫ অক্টোবর) এ অঞ্চল পরিদর্শনে গিয়ে ‘অধ্যক্ষ শেখ রোকনউদ্দিন আহমেদ মা ও শিশু কল্যাণ’ হাসপাতাল উদ্বোধন করেন তিনি।

সেনাবাহিনী প্রধান প্রথমে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে চলমান নড়াইলের শহরাংশে জাতীয় মহাসড়ক (এন-৮০৬) প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে এবং জনসাধারণের কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না করে প্রকল্প কাজ সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি ৫৫ পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে নড়াইল জেলার মোচড়া এলাকায় ডিভিশন পরিচালিত আর্মস কমান্ডো ক্যাডারের চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সেনাসদস্যদের দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

এ ছাড়াও তিনি জনসাধারণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য নিজের জমিতে স্থাপিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন ‘অধ্যক্ষ শেখ রোকনউদ্দিন আহমেদ মা ও শিশু কল্যাণ’ হাসপাতাল উদ্বোধন করেন এবং স্থানীয়দের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন। এরপর তিনি সেনাবাহিনী কর্তৃক আয়োজিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণসহ অন্যান্য সেনাসদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X