কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১২:৩২ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদের মায়ের দাফন সম্পন্ন

স্থানীয় সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। ছবি: কালবেলা
স্থানীয় সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। ছবি: কালবেলা

দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদের মা জাহানারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় নিজ গ্রামে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় মরহুমার স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমের জেলা-উপজেলার সাংবাদিক এবং এলাকার সর্বস্তরের মানুষ তার প্রতি শেষশ্রদ্ধা জানান ও দোয়া করেন।

এর আগে সোমবার রাত ১১টার দিকে জাহানারা বেগমের মরদেহ সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকনা গ্রামে নিজ বাড়িতে পৌঁছায়।

এ দিন রাত ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহানারা বেগম।

তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মরহুমা জাহানারা বেগম ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, জাহানারা বেগমের মৃত্যুতে কালবেলার ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল, প্রধান সম্পাদক আবেদ খান এবং সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একইসঙ্গে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১১

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১২

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৪

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৫

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৬

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৭

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৮

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৯

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

২০
X