কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ পদক পেলেন ঢাকা জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মার্ট বাংলাদেশ পদক নিচ্ছেন ঢাকা জেলা প্রশাসক। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মার্ট বাংলাদেশ পদক নিচ্ছেন ঢাকা জেলা প্রশাসক। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত ও জনগুরুত্ব ভিত্তিতে তথ্য পর্যালোচনা করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কাজ শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম কর্তৃক পরিচালিত জেলাসমূহের উদ্ভাবনী কার্যক্রমভিত্তিক প্রতিযোগিতা ‘স্মার্ট ডিসট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ঢাকা জেলা প্রশাসনের ‘স্মার্ট অগ্নি নির্বাপণ ও গ্যাস নিঃসরণ রোধ ব্যবস্থাপনা’ নামক উদ্ভাবনী উদ্যোগটি স্মার্ট বাংলাদেশ পদক লাভ করে।

স্মার্ট ডিসট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৮৯টি উদ্ভাবনী প্রস্তাবনা দাখিল করা হয়। বিচারকরা ঢাকাসহ ৫ জেলাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন।

বুধবার শেখ রাসেল দিবস উপলক্ষে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ পুরস্কার প্রদান করেন। পুরস্কার হিসাবে সর্বোচ্চ এক কোটি টাকার চেক গ্রহণ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসন সূত্র জানায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কমে আসবে অগ্নি ও গ্যাস নিঃসরণজনিত দুর্ঘটনা। ২০২২ সালে সারা দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X