কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১২:১৬ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু রুটে যেসব জায়গায় থামবে সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস

পুরোনো ছবি
পুরোনো ছবি

আগামী ১ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। ইতিমধ্যে যমুনা সেতু হয়ে চলাচল করা খুলনা ও বেনাপোল রুটের ২টি ট্রেন রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা পাওয়ার পর ট্রেন ২টি নতুন রুটে কোথায় কোথায় যাত্রাবিরতি করবে এবং কখন কখন ঢাকা, খুলনা ও বেনাপোল থেকে ছাড়বে তা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক দপ্তারাদেশে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে পরিচালিত হবে।

আগামী ১ নভেম্বর থেকে ‌‘সুন্দরবন এক্সপ্রেস’ নতুন রুটে যাত্রা শুরু করবে। ওইদিন ট্রেনটি খুলনা ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে এবং খুলনা পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে।

ট্রেনটি খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

ঢাকা থেকে ফিরতি পথে ট্রেনটি ভাঙ্গা জংশন, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া কোর্ট, পোড়াদহ জংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নোয়াপাড়া এবং দৌলতপুর স্টেশনে যাত্রাবিরতি করবে।

অন্যদিকে আগামী ২ নভেম্বর থেকে বেনাপোল এক্সপ্রেস নতুন রুটে যাত্রা শুরু করবে। ওইদিন ট্রেনটি বেনাপোল ছাড়বে দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।

ট্রেনটি উভয় পথে ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

সুন্দরবন ও বেলাপোল এক্সপ্রেস ট্রেনের বিদ্যমান রেক কম্পোজিশন, মার্শালিং ও আসন বিন্যাস বলবৎ থাকবে বলেও ওই দপ্তরাদেশে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১০

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১১

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৪

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৫

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৭

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৯

অভিনেতা জাহের আলভী কারাগারে 

২০
X