শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:০৯ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনে সংখ্যালঘুরা যাতে সহিংসতার শিকার না হয় সেজন্য মানবাধিকার কমিশন সোচ্চার’

ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময়কালে কথা বলছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময়কালে কথা বলছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

নির্বাচনকালীন ধর্মীয় সংখ্যালঘুরা যাতে কোনো ধরনের সহিংসতার শিকার না হয় সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন সোচ্চার রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজাসহ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজননীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন আহমেদ বলেন, 'পূজার সময়জুড়ে আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা প্রতিরোধে সরকারের সব গুরুত্বপূর্ণ বিভাগে যোগাযোগ রেখেছি। পাশাপাশি নির্বাচনকালীন ধর্মীয় সংখ্যালঘুরা যাতে কোনো ধরনের সহিংসতার শিকার না হয় সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন সোচ্চার রয়েছে।’ কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘আবহমানকাল থেকেই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। এই সম্প্রতির বন্ধন সুদৃঢ় রাখা আমাদের সবার কর্তব্য। এ ক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই।

বাংলাদেশের সংবিধানে জাতি, ধর্ম ও বর্ণ সবার সমানাধিকার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। আমাদের প্রিয় জন্মভূমিতে সব ধর্মের অনুসারীগণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন। এ লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন নিষ্ঠার সাথে কাজ করে আসছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X