কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পিটার হাসের সঙ্গে ৬ বিষয়ে আলোচনা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে রোববার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৈঠকে দুজনের মধ্যে ছয়টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যাতে করে স্বাধীনতাবিরোধী শক্তি কোনো ধরনের নাশকতার সৃষ্টি করতে না পারে। সরকার শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।

পিটার হাস বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রকাশে বর্তমান সরকার হস্তক্ষেপ করছে না। আপনি লক্ষ্য করবেন এখন পত্রিকা, টেলিভিশন সরকারবিরোধী খবরই বেশি প্রচার করে থাকে। টেলিভিশন টকশোতে সবসময় সরকারবিরোধী আলোচনা বেশি হয়ে থাকে। বর্তমানে আগের যে কোনো সরকারের সময়ের থেকে সংবাদপত্র বেশি স্বাধীন।

নির্দিষ্ট কিছু পত্রিকাতেই সরকারি বিজ্ঞাপন দেওয়া হয় কিনা- রাষ্ট্রদূতের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকারি বিজ্ঞাপন নির্দিষ্ট কোনো পত্রিকায় দেওয়া হয় না। বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে সরকার কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয় না। সংশ্লিষ্ট দপ্তর-অধিদপ্তরই বিজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

বিএনপির মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে কিনা- স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান পিটার হাস। জবাবে মন্ত্রী বলেন, সমাবেশ ঘিরে বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না বা তাদের নামে নতুন করে মামলাও দেওয়া হচ্ছে না। পুরোনো মামলায় শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে যাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। যারা জামিনে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরছে না।

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ উপলক্ষে গণপরিবহন চলাচলে সরকার হস্তক্ষেপ করবে কিনা- এমন প্রশ্নে পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক শান্তিপূর্ণ সভা-সমাবেশে বিশ্বাস করে। বিএনপির কোনো সমাবেশ কেন্দ্র করে সরকার পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করেনি; এবারও করবে না।

মার্কিন রাষ্ট্রদূত আরও জানতে চান, বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করবে কিনা- জবাবে আসাদুজ্জামান খান বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কোনো সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী কখনো শক্তি প্রয়োগ করেনি। তবে কেউ নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

এ ছাড়াও মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়েও পিটার হাসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X