কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১০:২৩ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

বুলিংয়ের শিকার হয়ে ছবি সরাতে বাধ্য হলেন ড. আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। সৌজন্য ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। সৌজন্য ছবি

এবার সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (২১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়।

ড. আসিফ নজরুল সস্ত্রীক হজে যাওয়ার বিষয়ে ওই পোস্ট দিয়েছিলেন।

বুধবার বেলা ২টা ৫৮ মিনিটে দেওয়া ওই পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘আমি এবং আমার স্ত্রী হজ করতে যাচ্ছি। আগামীকাল ভোরে আমাদের ফ্লাইট। আমি বহু মানুষকে জীবনে কষ্ট দিয়েছি। যত বয়স হয়েছে তা বুঝতে পেরেছি, অনুতপ্ত হয়েছি, নিজেকে ধিক্কার পর্যন্ত দিয়েছি। আমি মন থেকে আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি।’

সবার কাছে দোয়া চেয়ে আইনের এই অধ্যাপক আরও বলেন, ‘আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমি ও আমার স্ত্রী যেন সঠিকভাবে হজ করতে পারি, হজ সম্পাদনের পর আরো ভালো মানুষ হতে পারি।’

ড. আসিফ নজরুল আরও বলেন, ‘আল্লাহর কাছে আমি নিশ্চয়ই খুব তুচ্ছ একজন মানুষ। তবু দোয়া করব, তিনি যেন আপনাদের সবার প্রতি দয়া করেন, আপনাদের সব সৎ প্রত্যাশা পূরণ করেন। আমাদের প্রিয় দেশটা যেন অনেক বেশি ভালো থাকে।’

‘আপনাদের সবার জন্য ভালোবাসা,’ যোগ করেন তিনি।

পোস্টটির সাথে হজের কাপড় পরিধান করে পরিবারের সবার সঙ্গে তোলা একটি ছবিও জুড়ে দেন তিনি। আর এর পরই নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে যায় তার কমেন্টবক্স।

বেশিরভাগ মন্তব্যকারীরা ছবিতে থাকা ড. আসিফ নজরুলের বড় মেয়ের পোশাক নিয়ে অধ্যাপককে জড়িয়ে নোংরা মন্তব্য করতে থাকেন। পরে বাধ্য হয়েই ছবিটি সরিয়ে নেন অধ্যাপক। কিন্তু তার আগেই পোস্টটি প্রায় সাড়ে চারশ শেয়ারের পাশাপাশি ১৫ হাজারেরও বেশি মন্তব্য পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

১০

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

১১

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১২

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৪

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৫

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৬

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৭

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৯

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

২০
X