কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৪:০০ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক বিষয় সমাধানের দায়িত্ব নির্বাচন কমিশনের নয় : ইসি আনিছুর

শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ছবি : সংগৃহীত
শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

নির্বাচনে অংশগ্রহণ করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করতে নির্বাচন কমিশন কাজ করছে। বিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ না করলে কি হবে, তা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে। এজন্য সিদ্ধান্ত তাদের, আমাদের কিছু করার নেই।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই, এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয়। নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের ৪৪টি রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কেউ কেউ সেই আহ্বানে সাড়া দেয়নি।

মো. আনিছুর রহমান বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X