কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৪৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনকালীন সরকারে কারা থাকবেন জানালেন আইনমন্ত্রী

সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত
সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তপশিল ঘোষণার পর থেকে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে থাকবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করবে, তিনি কী করবেন, বর্তমান সরকারের আকার ছোট করবেন কি না।

আনিসুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। সংসদের চলতি অধিবেশনে এমন প্রস্তাব উত্থাপিত হবে না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত প্রতিবার নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে। এবারও তারা সেই চেষ্টাই করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না।

আনসারদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে বলে শোনা গেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছে যে, এসব কোনো ক্ষমতা আনসারকে দেওয়া হচ্ছে না। এ আইনটা নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন ছিল, সেসব ব্যাপার দেখা হয়েছে। এ নিয়ে পুলিশ বাহিনীর যে বক্তব্য, সেটাকে প্রাধান্য দিয়েই এ আইনটা পাস করা হবে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন আগামী মাসের (নভেম্বর) মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X