বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্বজনদের সম্মাননা জানিয়েছে বাংলাদেশ

ভারত ও বাংলাদেশের পতাকা।
ভারত ও বাংলাদেশের পতাকা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ১০ জন ভারতীয় সেনাসদস্যের পরিবার ও স্বজনদের সম্মাননা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে মুক্তিযুদ্ধে শহীদ ও গুরুতর আহত ভারতীয় সেনাদের পরবর্তী প্রজন্মের ১০ জন শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ’ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা ও বৃত্তি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের সেপ্টেম্বরে ভারত সফরকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ ও গুরুতর আহত ভারতীয় সেনাদের পরবর্তী প্রজন্মের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ’ সূচনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনা ও ভারতের জনগণের আত্মত্যাগ ও বীরত্বের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের পূর্বপুরুষদের বীরত্ব ও সাহসিকতার কথা সব সময় স্মরণ করবে এবং তাদের আদর্শের আলোকে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও জোরদারে অবদান রাখবে।

বিশেষ অতিথি ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা জানানো ও তাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধিদের বৃত্তি দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ আগামী দিনে দুদেশের সরকার ও জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ককে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বীরমুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহিরের (বীর প্রতীক) সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতের সেনা সদস্য, শহীদ ভারতীয় সেনাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং প্রবাসী বাংলাদেশিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X