কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

১ নভেম্বর আন্তঃসীমান্ত রেল প্রকল্প উদ্বোধন করবেন হাসিনা-মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। পুরোনো ছবি

রেলওয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন বৃহস্পতিবার (১ নভেম্বর)। এরমধ্যে খুলনা থেকে মোংলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার রেলপথ। অপরটি আখাউড়া-ভারতের আগরতলা পর্যন্ত সাত দশমিক নয় কিলোমিটার। উভয় প্রকল্প বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি অংশ নিয়ে প্রকল্পগুলো উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রেল মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া জানান, পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হওয়ায় ১ নভেম্বর প্রধানমন্ত্র ও ভারতের প্রধানমন্ত্রী অনলাইনে এই রেলপথের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রথমদিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তী সময়ে যাত্রীবাহী ট্রেনও চালানো হবে এই রুটে।

খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত পরীক্ষামূল ট্রেন চলাচল শেষ হয়েছে। আজ প্রকল্পটি আনুষ্ঠানিক উদ্বোধন হলেও যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য অপেক্ষা করতে হবে আরও অন্তত দেড় মাস। প্রকল্পের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, খুলনা-মোংলা রেললাইন ট্রেন চলাচলের উপযোগী হয়েছে। কিছু ফিনিশিং কাজ বাকি রয়েছে। সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে।

প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। রেলপথের দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৪ হাজার ২৬০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হলে এ বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান রেলপথ দিয়ে সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবে। আগে সড়ক ও নদী পথে এ বন্দরের পণ্য পরিবহন হতো। রেলপথে পণ্য পরিবহনে খরচ কম, এর সুবিধা পণ্যের সঙ্গে যোগ হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের জুলাইয়ে আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ শুরু হয়। এই রেলপথের বাংলাদেশ অংশে রয়েছে ৭ দশমিক ৯ কিলোমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

১০

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১১

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১২

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৩

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৪

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৫

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৬

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৭

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৮

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৯

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

২০
X