কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার বর্ষসেরা প্রতিবেদক সানী

সানাউল হক সানী। সৌজন্য ছবি
সানাউল হক সানী। সৌজন্য ছবি

দৈনিক কালবেলার নবযাত্রার প্রথম বছরে বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন সানাউল হক সানী। তিনি পত্রিকাটির ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক। কালবেলার ব্যবস্থাপনা পর্ষদের বিচারে সানী গত এক বছরের সেরা প্রতিবেদক নির্বাচিত হন।

সানাউল হক সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে সাংবাদিকতায় যুক্ত হন। এরপর রিপোর্টার হিসেবে কাজ করেছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে। কালবেলার নবযাত্রায় প্রতিষ্ঠানটিতে ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগ দেন তিনি।

এক বছরের এ যাত্রায় কালবেলাকে সাধারণ মানুষের মুখপত্র হিসেবে দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সানী। একের পর এক দুর্দান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। বিভিন্ন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং নানা অনিয়ম নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো পাঠক মহলে ব্যাপক সাড়া জাগায়; সারা দেশে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১০

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১১

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১২

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৩

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৪

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৫

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৬

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৭

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৮

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৯

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

২০
X