কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘চলতি সংসদ অধিবেশনেই সংখ্যালঘু আইন পাশের দাবি’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় নিদারুণভাবে উদ্বিগ্ন। এমন বাস্তবতায় রাজনৈতিক সহিংসতার সুযোগ নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে কোনো ধরণের সহিংসতা চালাতে না পারে এজন্য সরকার, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

আজ বুধবার (১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঐক্য পরিষদের পক্ষ থেকে এ আহ্বান জানান পরিষদের সাধারণ সম্পাদক এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ঐক্যমোর্চার আহ্বায়ক রাণা দাশগুপ্ত।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগের দেয়া নির্বাচনী ইশতেহারে সাতদফা সংখ্যালঘুদের জন্য সাতদফা প্রতিশ্রুতি দেয়া হলেও আজ পর্যন্ত একটিও বাস্তবায়ন হয়নি। আশ্বাসে আশ্বাসে কেটেছে পাঁচ বছর। অথচ আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছি। এরি ধারাবাহিকতায় দাবি আদায়ে ডাকা মহাসমাবেশের তারিখ দুবার পেছানো হয়েছে।

বিদ্যমান জাতীয় রাজনীতির সংঘাতপূর্ণ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও এর নেতৃত্বাধীন ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ঐক্যমোর্চার ৪ নভেম্বরে আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের তারিখ ১৭ নভেম্বর পুনঃনির্ধারণের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

লিখিত বক্তব্যে রাণা দাশগুপ্ত বলেন, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টাব্যাপী গণঅনশন ও গণঅবস্থান কেন্দ্রীয় শহীদ মিনারে চলাকালীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার সরকারের উচ্চ পর্যায়ের বরাত দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন অক্টোবর মাসে গঠনের যে ঘোষণা দিয়েছিলেন। যা আজ পর্যন্ত ঘোষিত না হওয়া অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক।

তিনি জাতীয় সংসদের চলতি শেষ অধিবেশনে জাতীয় সংখ্যালঘু কমিশন বিল উত্থাপন ও তা পাশ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এক প্রশ্নের জবাবে রাণা দাশগুপ্ত বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন করা হলেও দেড় লাখ আবেদনের মধ্যে সর্বোচ্চ ৩৫ ভাগ নিষ্পত্তি হচ্ছে। জেলা প্রশাসকদের অসহযোগিতার কারণে মাত্র ১৫ ভাগ মানুষ সম্পত্তি ফেরত পাচ্ছেন। অথচ রায়ের একমাসের মধ্যে সম্পত্তি ফেরত দেওয়া আইনে আছে। কিন্তু আইনের বাস্তবায়ন নেই।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক। বক্তব্য রাখেন- ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রঞ্জন কর্মকার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সাংবাদিক মনোজ রায়, হিন্দু মহাজোট (একাংশ) সাধারণ সম্পাদক ডা. এম কে রায়, উত্তম কুমার চক্রবর্তী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রবীন্দ্র নাথ বসু, মিহির রঞ্জন হাওলাদার, রতন পাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X