কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৮:১৪ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জ হবে খেলাধুলার তীর্থস্থান : নসরুল হামিদ

কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : সংগৃহীত
কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : সংগৃহীত

অচিরেই খেলাধুলার জন্য কেরানীগঞ্জকে তীর্থস্থানে পরিণত করার ঘোষণা দিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, কেরানীগঞ্জকে স্পোর্টসের হাব হিসেবে তৈরি করা হবে। এখান থেকে দেশ সেরা খেলোয়াড় তৈরি হবে।

বৃহস্পতিবার (২ নভম্বের) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে তাদের জন্য একটি সুন্দর শৈশব-কৈশোর উপহার দেওয়া। এ কারণে কেরানীগঞ্জে বিএনপি আমলে দখল ১৩টি মাঠ উদ্ধার করে খেলার উপযোগী করা হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন খেলার মাঠ ও খাল দখল করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

নসরুল হামিদ বলেন, ‘খেলাধুলায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তারুণ্যের বিকাশ যেভাবে সম্ভব সেটা আর অন্য কোনোভাবে সম্ভব নয়। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এ প্ল্যাটফরমটা আমাদেরই রেখে যেতে হবে। বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতে এবং ফুটবলকে ভালোবাসতেন। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফুটবলকে ছড়িয়ে দিতে চাই।’

তিনি বলেন, ‘আমরা নতুন নতুন মাঠ তৈরি করছি। সেখানে আমাদের ট্রেনাররা ফুটবলারদের ট্রেনিং দেবে। ফুটবল বাঙালি জাতির প্রাণের খেলা। আমাদের সে ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে। আশা করি আমাদের কেরানীগঞ্জ থেকে জাতীয় দলে ভালো ভালো ফুটবলার উঠে আসবে। সেদিনের প্রত্যাশায় আমরা যাত্রা শুরু করেছি।’

‘সুস্থ দেহ সুন্দর মন’ স্লোগানে অনুষ্ঠিত হয় নসরুল হামিদ কিশোর ফুটবল টুর্নামেন্ট। নসরুল হামিদ স্পোর্টস একাডেমি আয়োজনে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে শুভাঢ্যা জুনিয়র স্পোর্টস টিমকে হারিয়ে কোন্ডা কিংস এলিভেন ২-১ গোলে জয় লাভ করে।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মো. রফিক, কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন। শুভাড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি ইকবাল হোসেনসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X