কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

১৩ দিনে ৯২ গাড়িতে আগুন, ভাঙচুর ২০০

রাজধানীর বাংলামোটরে বাসে আগুন। পুরোনো ছবি
রাজধানীর বাংলামোটরে বাসে আগুন। পুরোনো ছবি

বিএনপি-জামায়াতের ডাকা কর্মসূচিতে ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ঢাকাসহ সারা দেশে ৯২টি গাড়িতে অগ্নিসংযোগ ও ২০০ গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সমিতির পক্ষ থেকে এ দাবি করেন সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

দপ্তর সম্পাদক সামদানি খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে, আগামীতে বিএনপি-জামায়াত নতুন কোনো কর্মসূচি ঘোষণা করলে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক রাখতে সমিতি ও কোম্পানিভুক্ত মালিক শ্রমিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সেইসঙ্গে হরতাল-অবরোধ উপক্ষো করে গাড়ি চলাচল অব্যাহত রাখায় মালিক শ্রমিকদের আন্তরিক অভিনন্দন জানানো হয় সমিতির পক্ষ থেকে।

এনায়েত উল্যাহ বলেন, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না।

এসব ঘটনার সঙ্গে যুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, আগামীতে এ ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করলে গাড়ি চলাচলে যেন কোনো প্রকার বাধার সৃষ্টি না হয়, এজন্য ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোড়দার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X