কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতীক বরাদ্দের আগে প্রচারণা নয় : ইসি

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য ঘোষিত তপশিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। তবে এর আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং ৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

ইসি সচিব বলেন, প্রতীক বরাদ্দের পর ব্যালট প্রস্তুত করা হবে। নির্বাচনের তিন-চার দিন আগে সেগুলো জেলায় জেলায় পাঠানো হবে।

তিনি বলেন, তপশিল ঘোষণার পর এ ধরনের বদলি হয়েছে কি না, আমাদের জানা নেই। এখন থেকে এ ধরনের কোনো সিদ্ধান্তের প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইসির কাছে প্রস্তাব পাঠাবে এবং কমিশন তাদের মতামত জানাবে।

আগামী জাতীয় নির্বাচনে কোনো জনপ্রতিনিধি অংশ নিতে চাইলে তাকে আগে পদত্যাগ করতে হবে বলেও জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X