কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১০:১১ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকার বায়ুমানে উন্নতি

রাজধানী ঢাকায় বৃষ্টি। পুরোনো ছবি
রাজধানী ঢাকায় বৃষ্টি। পুরোনো ছবি

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে টানা দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় রাজধানী ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ৩৪।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৬২, যা মাঝারি হিসেবে গণ্য করা হয়। এ তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দেশটির একিউআই স্কোর ৩৯১, যা নগরের বাসিন্দাদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। এমন অবস্থায় গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এদিন ভারতের রাজধানীর দিল্লির অবস্থাও ভয়াবহ দেখা গেছে। ৩৩০ স্কোর নিয়ে মেগাসিটি ওই শহরের বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে।

এ ছাড়া কুয়েতের রাজধানী কুয়েত সিটি ১৮৩ স্কোর নিয়ে রয়েছে তালিকার তৃতীয় স্থানে। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। আর ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে পাকিস্তানের আরেক শহর করাচি।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচনা করা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এদিকে ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন : বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X