কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা অনুষ্ঠিত

ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : বাসস
ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : বাসস

বাংলাদেশ ও ভারত দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে প্রাতিষ্ঠানিক সংলাপ প্রক্রিয়ায় পররাষ্ট্র দপ্তরের পরামর্শতে (এফওসি) দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় পর্যালোচনা করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং তার ভারতীয় সমকক্ষ বিনয় মোহন কোয়াত্রা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে এখানে অনুষ্ঠিত এফওসিতে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। বৈঠকে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যোগ দেন।

বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ সীমান্ত ও নিরাপত্তা, বাণিজ্য, ব্যবসা ও সংযোগ, পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, জনগণ-জনগণ সম্পর্ক এবং বাংলাদেশে উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করে।

বিবৃতিতে আরও বলা হয়, দ্বিপক্ষীয় ইস্যু ছাড়াও উভয় পক্ষ উপ-আঞ্চলিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়েও মতবিনিময় করে।

ভারতীয় পক্ষ সম্প্রতি অনুষ্ঠিত ভার্চুয়াল জি-২০ শীর্ষ সম্মেলন এবং ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ২.০-এ বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে।

বৈঠকে উভয় পক্ষ সম্মত হয় যে, পরবর্তী এফওসি পারস্পরিক সুবিধাজনক তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

এ বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটি ছিল দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। প্রথমটি ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X