কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ের বিষয়ে যা জানাল আবহাওয়া অফিস

আবহাওয়ার স্যাটেলাইট চিত্র। পুরোনো ছবি
আবহাওয়ার স্যাটেলাইট চিত্র। পুরোনো ছবি

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড়ের বিশেষ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি বুধবার (২৯ নভেম্বর) নাগাদ সুস্পষ্ট লঘুচাপে রূপ নেবে। এরপর আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের রূপ নেওয়ার পর আরও ঘনীভূত হলে এর গতি-প্রকৃতি, অবস্থান স্পষ্ট করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হবে।

ভারতীয় আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি নিম্নচাপ, গভীর নিম্নচাপ অবস্থা পেরিয়ে ২ ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে। তখন এর নাম হবে মিগজাউম; এটা মিয়ানমারের দেওয়া নাম।

আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সবশেষ ঘূর্ণিঝড়টির নাম ছিল ‘মিধিলি’ যা মালদ্বীপের দেওয়া নাম। গত ১৭ নভেম্বর দুপুরে ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে খেপুপাড়ার কাছ দিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। তাতে গাছপালা ও ফসলের ক্ষতি ছাড়াও মৃত্যু হয় নয় জনের।

এদিকে মঙ্গলবার ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১০

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১১

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১২

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৩

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৪

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৫

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৬

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৭

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৮

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৯

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

২০
X