কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৪০ ভ‌রি স্বর্ণসহ চার ডাকাত গ্রেপ্তার

৪০ ভ‌রি স্বর্ণ ও তিন লাখ ৪৬ হাজার টাকা ডাকা‌তির সময় চার ডাকাতকে গ্রেপ্তার ক‌রে‌ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : কালবেলা
৪০ ভ‌রি স্বর্ণ ও তিন লাখ ৪৬ হাজার টাকা ডাকা‌তির সময় চার ডাকাতকে গ্রেপ্তার ক‌রে‌ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : কালবেলা

রাজধানীর শ‌্যামপুর এলাকায় গো‌য়েন্দা পু‌লিশ (ডি‌বি) প‌রিচ‌য়ে এক স্বর্ণ ব‌্যবসা‌য়ীর কাছ থে‌কে প্রায় ৪০ ভ‌রি স্বর্ণ ও তিন লাখ ৪৬ হাজার টাকা ডাকা‌তির সময় এক‌টি চক্রের চার জনকে হা‌তেনা‌তে গ্রেপ্তার ক‌রে‌ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএম‌পি)। গ্রেপ্তারকৃত‌দের ম‌ধ্যে বরখাস্ত হওয়া পু‌লিশ সদস‌্য ও সেনাবা‌হিনীর সাবেক সদস‌্য জড়িত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃরা হ‌লেন- মো. আলম (৬২), মো. আলমগীর হোসেন (৩৯), মো. পলাশ শেখ (৩৫), মো. সাব্বির হোসেন (৩৪)। তাদের ম‌ধ্যে মো. আলম বরখাস্তকৃত পু‌লিশ সদস‌্য ও মো. আলমগীর হো‌সেন সেনাবা‌হিনীর সদস‌্য ব‌লে প‌রিচয় দেন।

বুধবার (২৯ আগস্ট) রাজধানীর মিন্টু রো‌ডে ডিএম‌পি কার্যাল‌য়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানা‌ন অতিরিক্ত পু‌লিশ ক‌মিশনার (ক্রাইম এন্ড অপস) ড. খ. ম ম‌হিদ উদ্দিন।

ম‌হিদ উদ্দিন ব‌লেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাজারের জ্যোতি জুয়েলার্সের মা‌লিক তপন কুমার সাহা (৪২)। তি‌নি ঢাকার তাঁতী বাজারে তার মামা প্রানতোষ কর্মকারের রাজকোট বুলিয়ন এন্ড জুয়েলার্স প্রতিষ্ঠান থে‌কে স্বর্ণ কেনা ও মালামাল তৈরি করে ‌নি‌জের প্রতিষ্ঠান ফরিদপুরে আলফাডাঙ্গা নি‌য়ে যায়। গতকাল ২৮ ন‌ভেম্বর (মঙ্গলবার) বিকালে তিনি ফরিদপুর থেকে ঢাকা তাঁতী বাজার আসেন এবং অর্ডা‌রের ৩৮ দশ‌মিক ৯৭০ ভরি ওজনের স্বর্ণালংকার এবং মামার কাছ থে‌কে ধার হিসাবে ৩ লাখ ৪৬ হাজার টাকা এক‌টি হাত ব্যাগে নি‌য়ে ফরিদপুর তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য পোস্তগোলার উদ্দেশে সিএনজিতে রওনা হন। প‌থে শ্যামপুর থানার ঢাকা মাওয়া রোডে পোস্তগোলা ব্রিজের পূর্ব পাশের ঢালে পৌঁছালে কেরানীগঞ্জের দিক থে‌কে আসা একটি সাদা রংয়ের মাইক্রোবাস হঠাৎ সিএনজির গতিরোধ করে। তারপর আসামিরা মাইক্রোবাস থে‌কে নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং সিএনজি থেকে তাকে টেনে হেচড়ে মাইক্রোতে উঠিয়ে নেয় এবং তার হাত পা ও চোখ বাঁধার চেষ্টা করে। সে বাঁধা দি‌লে তা‌কে কিল-ঘুষি মেরে আহত করে। একপর্যায়ে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার নিকট থেকে স্বর্ণালংকর ও নগদ টাকা ভর্তি ব্যাগ এবং ২টি মোবাইল ছিনিয়ে নেয়।

ভুয়া ডি‌বি সদস‌্যদের আটক করার প্রক্রিয়া জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, আসামিরা গাড়িটি ঢাকার দিকে যে‌তে থাকে। কিছু দূরে যাওয়ার পরেই রাস্তায় যানজ‌টে গাড়িটি ঘুরি‌য়ে উল্টাপথে আসার সময় কর্তব্যরত সার্জেন্ট গাড়িটি সিগন্যাল দিয়ে থামায় এবং গাড়ির কাগজপত্র দেখতে চায় ও উল্টাপথে আসার কারণ জিজ্ঞাসা করে। তখন পলাতক আসামি মাসুদ সার্জেন্টের কা‌ছে নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দেয়। অপহৃত ব‌্যক্তি তপন কুমার তখন পুলিশকে দে‌খে ডাক চিৎকার দিলে আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় শ্যামপুর থানার পুলিশের টহল টিম ঘটনাস্থলে আস‌লে ডিউ‌টিরত সার্জেন্ট অন্যান্য সার্জেট, টিআই এবং পুলিশসহ শ্যামপুর থানা পুলিশ মি‌লে আসামিদের আটক করেন।

আটককৃত‌দের কাছ থে‌কে সর্বমোট ৩৮ দশ‌মিক ৯৭০ ভরি ওজনের স্বর্ণালংকার এবং ৩ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়। আসমিদের বিজ্ঞ আদালতে পাঠা‌নো হয়েছে ব‌লেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X