কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

মুষ্টি চাল থেকে শুরু যে নারীদের পথচলা

কর্ণফুলী নারী জনসমবায় দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম। ছবি : সংগৃহীত
কর্ণফুলী নারী জনসমবায় দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম। ছবি : সংগৃহীত

কর্ণফুলী নারী জনসমবায় দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম বলেছেন, এক মুষ্টি করে চাল জমিয়ে জমিয়ে আমরা এখন নিজেদের হাতে পুঁজি করেছি। আমাদের একেক জনের কাছে এখন দুই থেকে আড়াই লাখ টাকা পুঁজি আছে। আমরা এখন জমি বন্ধক রেখে কৃষিকাজ করছি। এটাই আমাদের সফলতা।

শুক্রবার (১ ডিসেম্বর) বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও দৈনিক কালবেলায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সমবায় বলতে বুঝি গ্রামের সকল নারীরা সপ্তাহ এক মুষ্টি করে চাউল জমিয়ে নারী কিষানিরা যে নারী জোট তৈরি করেছি তাই সমবায়। আমরা গরু ক্রয় করে এখন বর্গা দিচ্ছি। আজকে মুক্তাগাছা গবিন্ধপুর গ্রাম থেকে আমি আজ ঢাকায় এসেছি এটা আমাদের সফলতা।

সমবায় অফিসের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, সমবয়ের অফিসে গেলে তারা আমাদের কাছে টাকা চায়; যা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সমবায় থেকে যদি লোন পেতাম তাহলে সমাজে আমরা আরও মাথা উঁচু করে দাঁড়াতে পরি। কিন্তু সে টা আমরা পাচ্ছি না।

বর্তমান সমাজের নারী পুরুষের মাঝে যে বৈষম্য তৈরি হয়েছে তা তুলে ধরে মমতাজ বেগম বলেন, আমরা নারীরা যদি বাজারে কোনো পণ্য বিক্রি করতে যাই তখন আমাদের পণ্যের দাম পুরুষের চেয়ে কম দেওয়া হচ্ছে। আমরা যেহেতু সমাজে মর্যাদা পাচ্ছি না তাই অনুরোধ করছি বাজারে আলাদা করে নারীদের দোকান তৈরি করে দিলে আমরা আরও মর্যাদা পেতাম।

আমরা হাজারটা কাজ করলেও পুরুষের কাছে মর্যাদা পাই না। কোনো পুরুষ আমাদের মর্যাদা দেয় না। আমরা বলতে চাই ‘আমরা নারী আমরা পারি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X