কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রী চাহিদায় বিভিন্ন রুটে বাড়ছে বিমানের ফ্লাইট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যাত্রী চাহিদার কারণে কয়েকটি রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরইমধ্যে এসব রুটের নতুন শিডিউল বিমানের হোস্ট সিস্টেমসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। যাত্রীরা বিমানের যে কোনো সেলস্ সেন্টার, বিমান কল সেন্টার, বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও অনুমোদিত ট্র্যাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট কিনতে পারবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ২৮ ডিসেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিজি২৩৫ সরাসরি সিলেট-জেদ্দা রুটে যাত্রা করবে। এ ছাড়াও ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি থেকে প্রতি বুধবার বিজি২৩৬ সরাসরি জেদ্দা-সিলেট রুটে যাত্রা করবে। অন্যদিকে ২৭ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি২৩৭ সরাসরি সিলেট-মদিনা রুটে যাতায়াত করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, অব্যাহত যাত্রী চাহিদা ও ওমরাহ যাত্রী বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফ্লাইটগুলো বাড়ানো হয়েছে। তিনি জানান, আগামী ৯ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার বিজি১৩৮ সরাসরি মদিনা-চট্টগ্রাম রুটে যাত্রা করবে। ১১ ডিসেম্বর থেকে প্রতি সোমবার একটি অতিরিক্ত ফ্লাইট বিজি১৪৮ সরাসরি দুবাই-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ১৩ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি২২৭ সরাসরি সিলেট-আবুধাবি রুটে যাত্রা করবে এবং ১৭ ডিসেম্বর থেকে প্রতি রবিবার বিজি১২৭ সরাসরি চট্টগ্রাম-আবুধাবি রুটে চলাচল করবে। এ ছাড়াও আগামী ৭ জানুয়ারি থেকে প্রতি রোববার একটি অতিরিক্ত ফ্লাইট বিজি১২৫ সরাসরি চট্টগ্রাম-দোহা রুটে যাত্রা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X