কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০২:০৩ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে দিন-দুপুরে রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঈদ উদযাপনের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তার আগেই রাজধানীতে একটি বাসায় দিনের বেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ছয়-সাতজন ডাকাত বাসায় ঢুকে সবার হাত-পা বেঁধে ৩০ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার (২৭ জুন) বিকেলে বাড্ডা থানাধীন বাড্ডা লিংক রোডের একটি বাসার তৃতীয় তলায় এই ডাকাতির ঘটনা ঘটেছে।

বাসার মালিকের নাম ইশতিয়াক। ওই বাসার নিচেই ‘শাহি মুড়ি’ নামে তার একটি রেস্টুরেন্ট রয়েছে। ঘটনার সময় ইশতিয়াক সেখানেই ছিলেন বলে জানা গেছে।

ডাকাতির ঘটনার বিষয়ে মঙ্গলবার রাতে ইশতিয়াক সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকেলে ৪টার দিকে আমার বাসায় ডাকাতি হয়েছে। ছয়-সাতজন ডাকাত বাসায় ঢুকে আমার মা, বাবা, বোন ও বোনের তিন বছরের ছেলের হাত পা বেঁধে বাসা থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

ডাকাতরা বাসায় কীভাবে প্রবেশ করেছে জানতে চাইলে তিনি বলেন, বাসার প্রধান দরজার পুশ লক মুচড়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে সবার হাত-পা বেঁধে ফেলে তারা। এই সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে বাসার সবাইকে ভয় দেখায়।

তিনি বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ডাকাতি শেষে যখন তারা বাসা থেকে বের হয়ে যায়, তখন আমার পরিবারের লোকজন নিজেদের হাত-পায়ের বাঁধন খুলে আমাকে ডাক দেয়। আমি বাসার ভেতরে গিয়ে আর মা, বাবা ও বোনের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে পারি।

ইশতিয়াক বলেন, ডাকাতরা আমার বাসায় ২০-৩০ মিনিট ধরে ডাকাতি করেছে। তাদের বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। ডাকাতদের হাতে ছিল ছুরি ও চাপাতি। তারা আমার মাকে একটি কোপ দিয়েছিল চাপাতি দিয়ে, কিন্তু সেটা তার গায়ে লাগেনি। তিনি অল্পের জন্য বেঁচে যান।

ডাকাতির ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না এখনো মামলায় করা হয়নি। তবে ঘটনার পর বাসায় থানা পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ও সিআইডির ফরেনসিক টিম এসেছিল। বুধবার (২৮ জুন) সকালে বাড্ডা থানায় গিয়ে মামলা করব।

এ বিষয়ে বাড্ডা থানার ডিইউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম মঙ্গলবার রাতে বলেন, আজ বাড্ডা এলাকায় একটি ডাকাতি হয়েছে শুনেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ডাকাতির ঘটনায় বুধবার (২৮ জুন) মামলা হবে। তবে আমাদের আইনি কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X