মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১২:২৪ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

বিজিবির হাতে আটক চার বাংলাদেশি। ছবি: সংগৃহীত
বিজিবির হাতে আটক চার বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভারতীয় সীমান্তের ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে ভারতের ভূখণ্ডে ঘাস কাটতে গেলে টহলরত বিজিবি তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৩৭৪/১ এর বিপরীতে ভারতের ডাঙ্গীপাড়া এলাকায় প্রায় ২৫০ গজ ভেতরে প্রবেশ করেন হরিপুর উপজেলার মরাধার গ্রামের চার ব্যক্তি। তারা হলেন—ইলিয়াস আলী (৭২), আব্দুর রাজ্জাক (৫৫), কামাল হোসেন (৩৫) ও বাদশা মিয়া (৩২)।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিষয়টি নজরে আসার পর সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করে। খবর পাওয়ার পর বিজিবির নায়েক আজহারুল ইসলামের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

ধর্মগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমিনুর রহমান জানান, অনুমতি ছাড়া ভারতীয় সীমান্তে প্রবেশ করে ঘাস কাটতে যাওয়ার অপরাধে তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে চারজনকে রানীশংকৈল থানায় হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X