কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০১:০৯ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টায়, সাভারের বলিয়ারপুরের জমজম নুর সিটি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর সাভার থানার উদ্যোগে দাওয়াতি মাসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাওয়াতি মাসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী, যিনি ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান অতিথি কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা মাওলানা মুহিউদ্দীন রাব্বানী তার বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “আজ দুঃখজনকভাবে দেশের মুসলমানদের পশ্চিমা ভাষায় ‘মৌলবাদী’ আখ্যা দিয়ে বিভাজন করার চেষ্টা চলছে। ইসলামকে অনুসরণ করা এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা কখনোই মৌলবাদ নয়; বরং এটি প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব।”

তিনি আরও বলেন, ‘দেশের মুসলিম জনগোষ্ঠী এখন ইসলামী সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধের ধারক-বাহক রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেখতে চায়। মানুষের হৃদয়ে ইসলামপ্রেম রয়েছে, তাই জনগণ ইসলামপন্থি নেতৃত্বের অপেক্ষায় আছে। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাবে।

আমরা আশা করছি, আগামী নির্বাচনে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে জাতির খেদমত করার সুযোগ তৈরি করে দেবেন।’

সাভার থানা সভাপতি ও ঢাকা-২ (সাভার-কেরানীগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাফেজ নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, জেলা সহসভাপতি মাওলানা শাহেদ জহিরি, বরিশাল-৫ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহসভাপতি মুফতি সুলতান মাহমুদ, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা দিলাওয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মুফতি নাজমুল ইসলাম শাকিল, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার কাউসার হুসাইন, জেলা শ্রমিক মজলিসের সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন, সাভার পৌর ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা সাইফুল ইসলাম হাবিবি, জেলা বাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, সাভার থানা প্রচার সম্পাদক মুফতি মাহমুদুল হাসান মর্তুজা, দপ্তর সম্পাদক মাওলানা শরিফ মুহাম্মহ ত্বহা, আমিনবাজার ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বনগাঁ ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা আহসানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, বিরুলিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসেমী, সাভার পৌর শেখার সহসভাপতি মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ৷

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী ও থানা সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদুল হাসান আওলাদ।

এ সময় বিপুলসংখ্যক স্থানীয় মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করে দাওয়াতি মাসের কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X