কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০১:১৮ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ
কেশবপুরে নারী সমাবেশ/

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

কেশবপুরে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ। ছবি: সংগৃহীত
কেশবপুরে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলার অধীন ইউনিয়নগুলোতে বিএনপির উদ্যোগে ধারাবাহিকভাবে নারী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কে এম খলিলুর রহমানের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, যশোর জেলা মহিলা দলের সহসভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথিসহ অতিথিরা আগামী জাতীয় নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাসহ সমাবেশে উপস্থিত ইউনিয়নের শত শত নারী কর্মী ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১০

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১১

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১২

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৩

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৪

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৫

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৬

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৭

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৯

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

২০
X