কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপি কমিশনারের পুরস্কার পেলেন তিন ট্রাফিক পুলিশ

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। ছবি: সংগৃহীত
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের ঘোষিত পুরস্কার পেয়েছেন তিন পুলিশ সদস্য। দুর্বৃত্তের দেওয়া আগুন থেকে একটি বাস রক্ষা করায় তিন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ট্রাফিক-শাহবাগ জোনের সার্জেন্ট মো. জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মো. মজিবর রহমানের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপি কমিশনার তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-রমনা বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ বিষয়ে ট্রাফিক-রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন জানিয়েছেন, অন্যদিনের মতো পুরস্কারপ্রাপ্ত তিন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন ইউবিএল ক্রসিং এলাকায়। এ দিন সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় অজ্ঞাত ব্যক্তিরা।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের শিকার বাসে আগুন নিয়ন্ত্রণে সার্জেন্ট জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মজিবর রহমান সাহসিকতার পরিচয় দেন। তারা দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় দোকান থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটি বড় ধরনের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পায়। সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাদের পুরস্কৃত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১০

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১১

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১২

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৩

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৫

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৬

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৭

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৮

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৯

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

২০
X