কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে গাড়ি চলাচলে ডিএমপির নির্দেশনা  

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যানবাহন চলাচলে নানা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছবি : সংগৃহীত
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যানবাহন চলাচলে নানা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছবি : সংগৃহীত

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যানবাহনের সুষ্ঠু চলাচল নিয়ন্ত্রণে নানা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

ডিএমপির ডিসি (মিডিয়া) ফারুক হোসেন জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ওইদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারসহ অতি গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ নাগরিকসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানাতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাবেন। এ জন্য ওইদিন ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর মাজার রোডে বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিকশা-ভ্যানসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সাধারণ মানুষকে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, বিকল্প পথ হিসেবে ওইদিন আশুলিয়া থেকে বেড়িবাঁধ দিয়ে মিরপুরগামী যানবাহন নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করতে হবে। মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করা যানবাহন টেকনিক্যাল মোড় থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে। এ ছাড়া কোনো গাড়ি মিরপুর-১০ থেকে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যেতে চাইলে মিরপুর-১ থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X