কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অক্সিঅ্যাসিটিলিন গ্যাস দিয়ে রেললাইন কেটেছে দুর্বৃত্তরা : ডিআইজি

রেলপথের একটি অংশ অক্সিঅ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করে কেটে রাখে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
রেলপথের একটি অংশ অক্সিঅ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করে কেটে রাখে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

অক্সিঅ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করে দুর্বৃত্তরা গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখরিয়া গ্রামে ঢাকা-ময়মনসিংহ রেললাইন কেটেছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম।

তিনি জানান, ঘটনাস্থল থেকে অক্সিঅ্যাসিটিলিন ও এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়েছে। অক্সিঅ্যাসিটিলিনের মাধ্যমে রেললাইন গলিয়ে দুর্বৃত্তরা এই নাশকতা করেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম এসব তথ্য জানান।

ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘রেললাইনকে অক্সিঅ্যাসিটিলিনের মাধ্যমে গলিয়ে ফেলা হয়েছে। এই রেললাইন গলানোর জন্য ২ হাজারের বেশি তাপমাত্রা দরকার। এই ম্যাকানিজম যারা দিয়েছে, তারা পেছনে আছে। আমরা তাদের খুঁজে বের করব।’

তিনি বলেন, ‘এটি নাশকতার ঘটনা। যারা নাশকতাকারী, যারা এত বড় একটি দুর্ঘটনার প্ল্যানিং করেছে, তাদের সবাইকে খুঁজে বের করা হবে। এমন পরিকল্পিত সহিংসতায় যারা জড়িত, তারা আইনের আওতায় আসলে সবার জন্য এটি একটি মেসেজ হবে।’

ডিআইজি আরও বলেন, ‘যারা হাজার হাজার মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করে। রাষ্ট্র এবং আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব। এই নাশকতার নেতৃত্বে যারা আছে, যারা নির্দেশ দিয়েছে, কন্টাক্ট দিয়েছে, তারা কারা আপনারা জানেন। গোষ্ঠীগতভাবে তাদের অবস্থান আপনারা সকলেই জানেন। আমরা তাদের খুঁজে বের করব। এই ঘটনার মতো আর কোনো ঘটনা যাতে না ঘটে, আমরা সেই ব্যবস্থা নেব।’

প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতের কোনো এক সময় গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বনখরিয়া এলাকায় রেলপথের একটি অংশ কেটে রাখে দুর্বৃত্তরা। ভাওয়াল রেলস্টেশনে পৌঁছানোর আগেই মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে আসলাম হোসেন (৩৫) নামে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X