সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হজ শেষে মদিনায় জিয়ারতে গেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পবিত্র হজ পালন শেষে মদিনা মনোয়ারায় অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে ৯টায় তিনি ও তার পরিবারের সদস্যরা মদিনায় পৌঁছান।

এদিকে রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করেন।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এর আগে রাষ্ট্রপতি তার সহধর্মির্ণী ড. রেবেকা সুলতানা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ২৪ জুন রাজকীয় অতিথি হিসেবে ওমরাহ পালন করেন।

প্রেসিডেন্ট এবং তার পরিবারের সদস্যরা গত ২৬ জুন রাষ্ট্রীয় প্রটোকলে মিনায় যান। তিনি ২৭ জুন (৯ জিলহজ) আরাফাতের ময়দানে যান। প্রেসিডেন্ট সাহাবুদ্দিন পবিত্র হজ প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে পুরো দিন কাটান।

তিনি সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে আরাফাত ত্যাগ করেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

রীতি অনুযায়ী সব হজযাত্রীরা সেখানে খোলা আকাশের নিচে রাত কাটান। ফজরের নামাজ আদায় করে বুধবার ১০ জিলহজ আবার মিনায় ফিরে যান।

রাষ্ট্রপতি কাল রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

উল্লেখ্য, গত ২৩ জুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হজ পালনের উদ্দেশে দশ দিনের সফরে সৌদি আরব যান।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X