কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা আনন্দায়ক হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মীদের সঙ্গে রোববার ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মীদের সঙ্গে রোববার ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

এবারের ঈদযাত্রা পুরোটাই ভালো হয়েছে বলে মনে করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঈদযাত্রা আনন্দায়ক হয়েছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেড়েছে এবং ফিরতে পারছে।

প্রতিমন্ত্রী আজ রোববার (২ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, গতবারের চেয়ে পশু কোরবানি এবার বেশি হয়েছে। তীব্র তাপদাহের মধ্যে ঈদে প্রশান্তির বৃষ্টি এসেছে। এটা আল্লাহর বিশেষ রহমত। এখন আমন ধান রোপণের সময়। তীব্র তাপদাহে ক্ষেত খামার চৌচির হয়ে পড়েছিল। বৃষ্টির ফলে কৃষকের কাছে ধানের বীজ রোপণ করা সহজ হয়েছে। কৃষকের কাছে এ বৃষ্টিটা ঈদের উপহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তা রাব্বুল আল আল আমিনের কাছে প্রার্থনা করেছেন।

প্রতিমন্ত্রী জানান, গত শুক্রবার (৩০ জুন) ঢাকা সদরঘাট টার্মিনালের লালকুঠি ঘাটে বার্দিং করা লঞ্চ ‘এমভি ময়ূর-৭’-এ আগুন লাগে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কেউ হতাহত হয়নি। ঘটনা তদন্তে নৌপরিবহন অধিদপ্তর ছয় সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে গতকাল শনিবার (১ জুলাই) ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ ‘ওটি সাগর নন্দিনী-২’ এ আগুন লাগে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ওয়েল ট্যাংকারে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছে। ঝালকাঠি জেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘নৌ-নিরাপত্তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সেটি আগে পর্যাপ্ত ছিল না। গত ১৫ বছরে আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের জন্য ড্রেজার সংগ্রহ করছি। আগামী তিন বছর পর আধুনিক নৌপথ ও নৌ-নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা দেখতে পারব। এ লক্ষ্যে যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেটি করতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১০

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১১

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১২

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৩

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৪

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৬

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৭

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৮

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৯

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

২০
X