কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন পুনর্ব্যক্ত অস্ট্রেলিয়ার

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। ছবি : সংগৃহীত

বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে প্রত্যাবাসনের পক্ষে বাংলাদেশের মতামতের সমর্থনে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২০ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎকালে এ মন্তব্য করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার।

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার কথা স্বীকার করেন এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও সুরক্ষিত প্রত্যাবাসনকেই এই সংকটের একমাত্র সমাধান হিসেবে পুনর্ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অর্জন এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

পররাষ্ট্র সচিব দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের যোগাযোগ বাড়ানোর বিশাল সুযোগ এবং দক্ষতা উন্নয়ন, সমুদ্র অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আরও সহযোগিতার কথা বলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার।

২০২৬ সালে এলডিসি গ্রুপ থেকে উত্তরণের পরেও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের ডিএফকিউএফ প্রবেশাধিকার অব্যাহত রাখার আশ্বাসের জন্য দেশটিকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X